তৃতীয় শ্রেণি হলে ছাত্রীদের স্কুলের দরজা বন্ধ হচ্ছে আফগানিস্তানে

০৬ আগস্ট ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© প্রতীকী ছবি

মেয়েদের কলেজে যাওয়া আগেই বন্ধ হয়েছে আফগানিস্তানে। তালিবানি শাসনে মেয়েদের চাকরি করাও নিষিদ্ধ। এবার মহিলা-শিক্ষা নিয়ে জারি হল নতুন আদেশ। তৃতীয় শ্রেণিতে উঠলেই মেয়েদের জন্য বন্ধ হচ্ছে স্কুলের দরজা। খবর এনডিটিভি, বিবিসি পারসিয়ানআনন্দবাজার পত্রিকার

একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে প্রকাশিত প্রবিদেনে বলা হয়েছে, ইতিমধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে এই ‘নিয়ম’ চালুও হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ১০ বছর বয়সী মেয়েদের যেন আর স্কুলে না পাঠানো হয় এ নিয়ে বাড়ি-বাড়ি বার্তা দেওয়া হচ্ছে।

তালেবান শাসিত শিক্ষামন্ত্রক আফগানিস্তানের স্কুলগুলোকে একটি বার্তায় জানানো হয়েছে, ১০ বছর বয়সী মেয়েদের যেন আর স্কুলে পড়ানো না হয়। গত বছরও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি মিলেছিল। কিন্তু এ বার জানিয়ে দেওয়া হচ্ছে, তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা হলে আর স্কুলে যাওয়ার দরকার নেই মেয়েদের। ২০২১ সালের সেপ্টেম্বর থেকেই তালেবানি শাসনে মেয়েদের শিক্ষায় বিধিনিষেধ আরোপ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়, উচ্চ বিদ্যালয়গুলোতে কেবল ছেলেরা পড়াশোনা করবে। এর তিন মাস পর ডিসেম্বর মাসে মেয়েদের কলেজে যাওয়া বন্ধ করে দেয় তালেবান সরকার।

মেয়েদের শিক্ষায় এই নিষেধাজ্ঞা নিয়ে গত বছরই কড়া নিন্দা করেছে জাতিসংঘ। কিন্তু তাতে আফগান সরকারের কোনও হেলদোল নেই। এ বার তারা মেয়েদের প্রাথমিক স্কুল থেকেই ছুটি দিয়ে দিতে চায়।

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬