রুমের ভেতর কৃত্রিম আলোয় গাঁজা চাষ, গ্রেপ্তার পাঁচ মেডিকেল শিক্ষার্থী

২৫ জুন ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
গাঁজা

গাঁজা © ফাইল ছবি

ভাড়া বাড়ির রুমের ভিতরে গাঁজার চাষ এবং গাঁজার ব্যবসা করার অভিযোগে ৫ মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীকে গ্রেফতার করছে পুলিশ। তাদের কাছ থেকে সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৪২ হাজার টাকার গাঁজা। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে।

ভারতীয় স্থানীয় পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ মাদকের চাষ এবং তার সাথে যে পাঁচ মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাঁরা সবাই একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। এমবিবিএসের শেষ বর্ষের ওই পাঁচ ছাত্রের মধ্যে রয়েছেন ভিঘনারাজ, বিনোদ কুমার, পন্ডিদোরাই এবং অর্পিতা। তাঁরা ভারতের তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার একটি আবাসনে অভিযান চালিয়েছিল কর্ণাটক পুলিশ। গুরুপুরা এলাকায় অর্পিতা এবং আব্দুল খয়াম নামে দু’জনকে সন্দেহজনক কাজকর্ম করার অভিযোগে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। এর পর সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২০ হাজার টাকার গাঁজা। ওই দুই ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জন অভিযুক্তের খোঁজ পান তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ভিঘনারাজ নামের ওই শিক্ষার্থী ভাড়াবাড়িতে গাঁজার চাষ শুরু করেছিলেন। তিনি গাঁজার চাষবাস নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন। ইন্টারনেটেও এ নিয়ে তথ্য সংগ্রহ করেছেন। এরপর অনলাইনে গাঁজার বীজ কিনেছিলেন। বিশেষ রকম বাল্ব ব্যবহার করে কৃত্রিম সূর্যালোকে এই মাদক চাষ শুরু করেন অভিযুক্ত। 

তাঁর দুই বন্ধু, বিনোদ এবং পন্ডিদোরাই ওই গাঁজা কিনতেন। তদন্তকারীদের দাবি, ওই ডাক্তারি পড়ুয়াদের কাছ থেকে সব মিলিয়ে প্রায় দেড় কেজি গাঁজা, ১০ গ্রাম চরস, গাঁজার বীজ, ইলেকট্রিক ওয়াশিং মেশিন, ৬টি টেবিল ফ্যান, দুটো স্টেবিলাইজ়ার, এলইডি আলো এবং ১৯ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে—বলছে পুলিশ।

তথ্যসূত্র: আনন্দবাজার

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬