শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মীর ১০ বছরের কারাদণ্ড

০৩ মার্চ ২০২৩, ০৯:৪৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বায়ে) ও তাঁর দুই সহকর্মী

অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বায়ে) ও তাঁর দুই সহকর্মী © সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে সরকারবিরোধী বিক্ষোভে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

অ্যালেস ছাড়াও তার প্রতিষ্ঠিত মানবাধিকার প্রতিষ্ঠান ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টারের আরও তিন শীর্ষ ব্যক্তিকে সাজা দিয়েছেন আদালত। অ্যালেসসহ তিনজন ২০২২ সালে শান্তিতে নোবেল বিজয়ী হন।

অ্যালেস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা সরকারবিরোধী আন্দোলনে বন্দী হওয়া রাজনৈতিক কর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দিয়েছেন।

আরও পড়ুন: অধ্যাপক তানজীমকে হুমকির ‍প্রতিবাদ ছাত্র ফ্রন্ট ও অধিকার পরিষদের  

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের জের ধরে পরের বছর অ্যালেস ও তাঁর কয়েকজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ১৯৯৪ সাল থেকে কয়েক দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আলেকসান্দার লুকাশেঙ্কো। লুকাশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তখন থেকেই তিনি বিরোধী দলের ওপর দমনপীড়ন ও গণমাধ্যমের স্বাধীনতার খর্ব করে আসছেন।

এদিকে, বিচারের নামে অ্যালেসকে কারাদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছেন বেলারুশের সরকারবিরোধী আন্দোলনের নেতা সভিয়াতলানা সিখানোস্কায়া। তিনি টুইটারে লিখেছেন, এই ‘লজ্জাজনক অবিচারের’ বিরুদ্ধে লড়াই করতে এবং তাঁদের মুক্ত করতে অবশ্যই সব করা হবে।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬