যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৫ শিক্ষার্থী আহত

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
যুক্তরাষ্ট্রে দুই গাড়ির সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত

যুক্তরাষ্ট্রে দুই গাড়ির সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছের সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে ওই পাঁচ বাংলাদেশি তরুণ ছিলেন। আহত সাতজনের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক বাংলাদেশির শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে বোস্টনে পড়াশোনা করছেন। অপর গাড়ির দুজনের অবস্থাও সংকটাপন্ন।

আরও পড়ুন: ঢাবির বাসে শিক্ষার্থীকে মারধর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তারা সবাই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করছেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সেডান গাড়ি থেকে তিনজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950