বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল তিনজনের

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে (এমএসইউ) বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সরকারি বিশ্ববিদ্যালয় মিশিগান স্টে ইউনিভার্সিটি। ইস্ট ল্যান্সিংয়ের মূল ক্যাম্পাসে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশের ভারপ্রাপ্ত উপ-প্রধান ক্রিস রোজম্যান এক বিবৃতিতে জানিয়েছেন,বার্কি হল নামের একটি প্রশাসনিক ভবন ও ইউনিয়ন ভবনে হামলা চালান অজ্ঞাত এক বন্দুকধারী। সোমবার রাত ৮টার পর হামলা শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

রোজম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি মাস্ক পরিহিত বেঁটে পুরুষ। তিনি সম্ভবত কৃষ্ণাঙ্গ। তাকে এমএসইউ ইউনিয়ন ভবনের সামনে থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। তবে সিএনএনের খবরে বলা হয়েছে, হামলাকারীও গুলিতে নিহত হয়েছেন।

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬