ভারতে বহুতল ভবনে অগ্নিকান্ড, নিহত ১৪

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ভারতে বহুতল ভবনে অগ্নিকান্ড নিহত ১৪

ভারতে বহুতল ভবনে অগ্নিকান্ড নিহত ১৪ © সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও হাসপাতালে ভর্তি করা হয়েছে আগুনে দগ্ধ হয়ে আহত আরও ১১ জনকে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ওই আগুনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আর বার্তাসংস্থা পিটিআই বলছে, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং জানিয়েছেন, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪; হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে, মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লিখেছেন, ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। এসময় আহতরা দ্রুত সেরে ওঠার প্রত্যাশাও জানান মোদি। 

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে মঙ্গলবার সন্ধ্যার পর। এটি জোড়াপতক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজ্যের রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল। আগুনের সূতপাত হওয়ার পর দমকল বাহিনীর অন্তত ৪০টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ধনবাদের উপকমিশনার সন্দীপ কুমার জানিয়েছেন, ভবনের ভেতর থেকে ৮-১০ জনকে উদ্ধার হয়; যারা মারাত্মক দগ্ধ হয়েছেন। উদ্ধার অভিযানও শেষ; আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের সংখ্যা পুলিশ ও দমকল বাহিনী নিশ্চিত করার কথা রয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950