ভারতে প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হচ্ছেন সানিয়া মির্জা

২৩ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সানিয়া মির্জা

সানিয়া মির্জা © সংগৃহীত

ভারতীয় যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট হতে যাচ্ছেন উত্তরপ্রদেশের মির্জাপুরের মেয়ে সানিয়া মির্জা। আগামী ২৭ ডিসেম্বর পুনে’র খড়কসলায় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে (ডিএনএ) যোগ দেবেন। খবর এনডিটিভির।

চরম প্রতিযোগিতামূলক ডিএনএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উত্তরপ্রদেশের মির্জাপুরের জশোভর গ্রামের হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করা সানিয়া মির্জা। সানিয়ার এমন সাফল্যের খবরে গ্রামজুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে।

আরও পড়ুন: ঢাবিতে সান্ধ্য কোর্সে চাকরিজীবীদের অগ্রাধিকার

সানিয়া মির্জার বাবা শহীদ আলী একজন টিভি মেকানিকের কাজ করেন। তিনি জানালেন, তাঁর মেয়ে সানিয়া ভারতের প্রথম নারী পাইলট অবনি চতুর্ভেদিকে রোল মডেল মনে করে। শহীদ আলী বলেন, শুরু থেকেই সানিয়া অবনির মতো হতে চাইতো। ফাইটার পাইলট হিসেবে দ্বিতীয় নারী সানিয়া।

সানিয়া মির্জার মা তাবাসসুম মির্জা বলেন, আমাদের মেয়ে গোটা গ্রামবাসীকে গর্বিত করেছে। গ্রামের সব মেয়েই সানিয়াকে দেখে উৎসাহিত হবে।

এনডিএ’র ২০২২ সালের পরীক্ষায় নারী পাইলট যোদ্ধা হিসেবে মাত্র দুটি আসন ঘোষণা করার পর এর একটি নিজের করে নিয়েছেন সানিয়া মির্জা। ভারত এনডিএ’র পরীক্ষায় মোট আসন থাকে ৪০০টি, এর মধ্যে মাত্র ১৯টি বরাদ্দ থাকে মেয়েদের জন্য। এই ১৯টির দুটি আসন নির্দিষ্ট থাকে পাইলটের জন্য।

ট্যাগ: ভারত
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬