ক্লাসে টানা নাচলেন বান্ধবী, বই থেকে চোখ সরেনি দুই ছাত্রের

১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
ক্লাসের ছাত্রীর নাচের সময় পড়ায় মগ্ন দুই ছাত্র

ক্লাসের ছাত্রীর নাচের সময় পড়ায় মগ্ন দুই ছাত্র © আনন্দবাজার

ক্লাসরুমে এক নাগাড়ে নেচে চলেছে বান্ধবী। তবুও বই থেকে নজর সরল না দুই ছাত্রের। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের কোটার এক কোচিং ইনস্টিটিউটে।

ভিডিওতে দেখা গেছে, শ্রেণিকক্ষের সামনে বিভিন্ন ভঙ্গিমায় এক ছাত্রী নাচছে। বাকি শিক্ষার্থীরা হাততালি ও হইচই করছে। তবে সামনের বেঞ্চে বসে দুই ছাত্রের নজর বইয়ে। পড়াশোনা দিয়ে আলোচনা করে চলেছে তারা। প্রায় দুই মিনিট ধরে নাচলেও বই থেকে নজর সরেনি তাদের।

পড়াশোনা ছাড়া অন্য কিছুতে আগ্রহী নেই তাদের। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, এই ছাত্ররা যদি ইঞ্জিনিয়ারং বা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সফল না হয়, তা হলে কে হবে? অনেকে ওই দুই ছাত্রের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেছেন। আনন্দবাজার।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
  • ০১ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুর পর বন্ধ হতে বসেছিল পড়ালেখা, পুরো উপজেলায় একমা…
  • ০১ নভেম্বর ২০২৬