রুশ ড্রোন হামলায় ইউক্রেনের ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন

১১ ডিসেম্বর ২০২২, ০১:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ইউক্রেনের বন্দর শহর ওদেসা

ইউক্রেনের বন্দর শহর ওদেসা © সংগৃহীত

রুশ ড্রোন হামলার কারণে ইউক্রেনের বন্দর শহর ওদেসায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় কঠিন পরিস্থিতির বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

শনিবার (১০ ডিসেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়া দুটি বিদ্যুৎ স্থাপনায় হামলাস সহ ওদেসা ও মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে লক্ষ্যবস্তুতে অন্তত ১৫টি ড্রোন হামলা চালানো হয়। এতে ওদেসার অধিকাংশ অবকাঠামো বিদ্যুৎহীন হয়ে পড়ে। কয়েক মাস সময় লাগতে পারে এই ক্ষয়ক্ষতি মেরামত করতে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানান, ‘এই মুহূর্তে ওদেসায় বিদ্যুৎ নাই। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ আছে।’

আরও পড়ুন: ফ্যানে ঝুলছিল মায়ের লাশ, নিচে নিথর দুই শিশু

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা অব্যাহত রাখবে রাশিয়া।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের তৈরি ড্রোন দিয়ে এসব হামলা চালিয়েছে রাশিয়া। তেহরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নাম পরিবর্তন করে ‘জেরান-২’ নাম দেওয়া হয়েছে বলেও দাবি কিয়েভের। 

এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বিশ্বাস, আগামী মাসগুলোতে রাশিয়ার প্রতি ইরানের সামরিক সহায়তা বাড়তে পারে, যার মধ্যে থাকতে পারে ব্যালিস্টিক মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র। যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোতে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান।

ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করলেন প্রাধ্যক…
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্ত…
  • ৩০ জুন ২০২৬
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্…
  • ৩০ জুন ২০২৬
ঢাবিতে ‘কাজী নজরুল ইসলামের’ নামে হল করার প্রস্তাব
  • ৩০ জুন ২০২৬
জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, হয়রানি লাঘবে হটলাইন চালু
  • ৩০ জুন ২০২৬