‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে 

১৮ নভেম্বর ২০২২, ১০:১০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
লেহেঙ্গা

লেহেঙ্গা © প্রতিকী ছবি

ভারতের উত্তর প্রদেশে ‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়েই ভেঙে দিয়েছেন কনে। পছন্দমতো আরও দামি লেহেঙ্গা কিনতে টাকা দিয়ে দেওয়া হবে বললেও  মন গলেনি তরুণীর। শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে বিয়ের আয়োজন। খবর আন্দবাজার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তর প্রদেশের হালদোওয়ানি গ্রামে গত জুন মাসে বাগদান হয়েছিল ঐ যুগলের। বিয়ের নির্ধারিত দিন ধার্য করা হয় ৫ নভেম্বর। জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে হঠাৎ বেঁকে বসেন কনে। স্পষ্ট জানিয়ে দেন তিনি এই বিয়ে করবেন না।

আরও পড়ুন: শেষ কর্মদিবসে পালিয়ে বিদায় নিলেন বশেফমুবিপ্রবি উপাচার্য।

বৌভাতের সন্ধ্যায় পরার জন্য হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটি লেহেঙ্গা দেওয়া হয়েছিল কনেকে। লেহেঙ্গা পছন্দ না হওয়ায় যথেষ্ট উত্তেজিত ছিলেন তরুণী। তার অভিযোগ, লেহেঙ্গাটির দাম মাত্র ১০ হাজার রুপি এবং মানও ভালো নয়।

পাত্রপক্ষের দাবি, বেশ দাম দিয়েই কেনা হয়েছে লেহেঙ্গাটি। এরপরও পছন্দ না হলে কনের মনমতো লেহেঙ্গা কিনে নিতে টাকা দিয়ে দেওয়া হবে বলে প্রস্তাব দেন তারা। এতেও মন গলানো যায়নি তরুণীর। শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিয়েই ক্ষান্ত দিয়েছে উভয় পক্ষ।

শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিল…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, ব্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950