আমেরিকায় সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

০৯ নভেম্বর ২০২২, ০৭:৪০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন © সংগৃহীত

নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন জামিন পেয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় জামিন পান তিনি। এর আগে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হন ইলিয়াস। তাঁর বিরুদ্ধে চুরি ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে প্রবাসী কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানীর চুরি ও নারী নির্যাতনের  মামলায় গ্রেফতার হন ইলিয়াস। 

গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ দেন নীরা রাব্বানী।

সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতে দেখা গেছে ভিডিওতে। এমনকি তিনি গালাগালিও করেন ওই নারীকে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬