বিশ্ব বাজারে তেলের দাম আরও কমল

৩১ অক্টোবর ২০২২, ১১:২১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
তেল উৎপাদন

তেল উৎপাদন © সংগৃহীত

করোনা মহামারি পরবর্তী পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক কারণে ডলারের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি শুরু হয়েছে। 

আর এই পরিস্থিতিকে আরও তীব্র করে তুলছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার। রবিবার ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—অপরিশোধিত তেলের দুই বেঞ্চমার্কেরই দাম কমেছে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রবিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১০ ডলার কমে হয়েছে ৯৩ দশমিক ৫৭ ডলার; আর ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ০৭ ডলার কমে হয়েছে ৮৬ দশমিক ৮৩ ডলার। শতকরা হিসেবে উভয় ব্র্যান্ডের তেলের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ।

ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তিন মাসেরও বেশি সময় ধরে চলে এই অবস্থা। গত মে মাসে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই প্রতি ব্যারেলের দাম বেড়েছিল যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ এবং ৯ দশমিক ৩ শতাংশ।

কিন্তু এর মধ্যেই ডলারের মান বাড়তে থাকায় জুন মাস থেকেই পতন শুরু হয় জ্বালানি তেলের বাজারে। অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশ চীনের জিরো কোভিড নীতি এবং উন্নয়নশীল দেশগুলো নিজেদের ডলারের মজুত রক্ষায় তেল কেনা কমিয়ে দেওয়াও এই পতনের অন্যতম কারণ।

বাজার চাঙ্গা করতে গত সেপ্টেম্বরে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন শতকরা ২ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উত্তলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস; কিন্তু যে উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখনও পূরণ হয়নি।

আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬