সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে মারধরের পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

২২ অক্টোবর ২০২২, ১২:২২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
ভারতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে

ভারতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

ভারতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের পর তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডের চাঁইবাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণী উপজাতি সম্প্রদায়ের। ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর সন্ধ্যায়। রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন তিনি।সেই সময় ৮-১০ জন এসে তাঁদের ঘিরে ধরেন। বন্ধুকে মারধর করে তরুণীকে গাড়িতে তুলে নিয়ে যান। নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকেও মারধর করে গণধর্ষণ করা হয়।

গণধর্ষণের পর  নির্জন জায়গায় ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। এ সময় তরুণীর ফোন, টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর কোনও রকমে বাড়িতে পৌঁছান তরুণী। পরিবারের সদস্যদেরও জানান। তার পরই তাঁরা থানায় গিয়ে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শিগগিরই তাঁদের গ্রেফতার করা হবে। খবর আনন্দবাজারের।

ব্রিটিশ থেকে বাংলাদেশ—তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সব দপ্তরের ওয়েবসাইট নিয়ে মাউশির …
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাখাতে ২৫ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাব…
  • ৩০ জুন ২০২৬
অবৈধ ট্রলিং বোটে ধ্বংস হচ্ছে সাগরের বাস্তুতন্ত্র, মিলছে না …
  • ৩০ জুন ২০২৬
প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো আস…
  • ৩০ জুন ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ১৩ জুলাই পর্যন্ত
  • ৩০ জুন ২০২৬