আফগানিস্তানে পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, নিহত ১৯ 

৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:২৮ PM
কাবুল

কাবুল © ফাইল ফটাে

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন, এনডিটিভি। 

রয়টার্স বলছে, বিস্ফোরণটি ঘটেছে কাবুলের পশ্চিমাঞ্চলে। এখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠীর মানুষ। এই গোষ্ঠীর লোকেরা অতীতে অতি-কট্টরপন্থী ইসলামিক স্টেট এবং অন্যান্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, সরকারি তথ্য অনুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। তিনি বলেন,  প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। তবে আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।

হামলার পেছনে কে বা কারা থাকতে পারে সেটি উল্লেখ না করে তিনি বলেন, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদন্ডের অভাবকে প্রমাণ করে।’

গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান। এর পর থেকে দেশটির নিরাপত্তা ব্যবস্থা অনেকটা ভঙ্গুর হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। দেশটির বিভিন্ন স্থাপনা ও মসজিদের ওপর হামলা নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। 

নুসার দুর্দান্ত গোলে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো…
  • ৩০ জুন ২০২৬
নুসার দুর্দান্ত গোলে এগিয়ে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
  • ৩০ জুন ২০২৬
ফেনির অপহৃত ৪ তরুণকে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধ…
  • ৩০ জুন ২০২৬
নকআউটে বড় চমক নরওয়ের, ব্রাজিলের প্রতিপক্ষ হতে একসঙ্গে ১০ …
  • ৩০ জুন ২০২৬