রানি এলিজাবেথের মৃত্যুর কারণ প্রকাশ

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০ PM
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা © সংগৃহীত

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সেইসময় রাজ পরিবারের পক্ষ থেকে বলা হয়, রানি শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তবে ঠিক কি কারণে মারা গেছেন সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অবশেষে আজ বৃহস্পতিবার রানির মৃত্যুর কারণ প্রকাশ করা হয়েছে। খবর গার্ডিয়ানের। 

রিপোর্ট, রানির মৃত্যুসনদে বলা হয়েছে তিনি ‘বার্ধক্যে’ মারা গেছেন। স্কটল্যান্ডের রেজিস্ট্রার জেনারেল পল লো নিশ্চিত করেছেন, রানির মৃত্যু ১৬ সেপ্টেম্বর অ্যাবারদিনশায়ারে নিবন্ধিত হয়েছে।

আরও পড়ুন: বুবলীর ছেলের নাম শেহজাদ, জানা গেল বাবার পরিচয়!

প্রতিবেদনে বলা হয়েছে, অন্য কোনো কারণ নয় রানি বয়সজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নথিতে বলা হয়েছে, ৯৬ বছর বয়সী রানি গত ৮ সেপ্টেম্বর ব্যালমোরাল প্রাসাদে বিকেল ৩ টা ১০ মিনিটে মারা যান। প্রিন্সেস অ্যান তার মায়ের মৃত্যু নিবন্ধন করেন।

এছাড়া খবরে বলা হয়েছে, রানি বিকেল ৩ টায় মারা গেলেও তার বাকিমহাম প্যালেস সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে রানির মৃত্যুর খবর প্রকাশ্যে ঘোষণা দেন।

সাত দশকেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে রানিকে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরার সঙ্গে সমাহিত করা হয়েছে।

তার সমাধির ওপর মার্বেলের ফলকে খোদাই করে লেখা আছে দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9