কার্ড ছাপিয়ে ১৮ পুরুষের ডিভোর্স পার্টি উদযাপন

১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ PM
বিবাহ বিচ্ছেদ উদযাপন

বিবাহ বিচ্ছেদ উদযাপন © সংগৃহীত

বিয়ে অনেকের জন্যই ভালো ব্যাপার, কারো জন্য তা হয়তো বিষাদেরও। এই তিক্ততা আর না বাড়াতে কেউ কেউ বেছে নেন বিচ্ছেদের পথ। এমন একদল পুরুষ এবার জড়ো হচ্ছেন এক অনুষ্ঠানে। বিচ্ছেদ উদযাপনের এই পার্টির জন্য কার্ডও ছাপিয়েছেন তারা।

মধ্যপ্রদেশের ভোপালের এই ঘটনা এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিচ্ছেদ করাতে ইচ্ছুক পুরুষদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ভাই ওয়েলফেয়ার সোসাইটি এই বিয়েবিচ্ছেদ পার্টির আয়োজন করেছে।

সংস্থাটি বলছে, বিচ্ছেদের সঙ্গে সঙ্গে তাদের জীবন শেষ হয়ে যায়নি এবং তারা যেন ভালো কিছু করতে পারেন, এ ব্যাপারটি নিয়ে উৎসাহ দিতেই আয়োজন। অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, মানসিক অবসাদ- এসব ব্যাপার পেরিয়ে যখন একটা মানুষ এমন স্বাধীনতা পায় তখন তার উদযাপন করা উচিত বলে মনে করেন সংস্থার প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ ‘হোস্টেলে সিনিয়রদের যৌন হেনস্তা, ট্রমার মধ্যে কেটেছিল স্কুল জীবন’

ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য জাকি আহমেদ বলেন, ‘গত আড়াই বছরে বিয়েতে জীবন জটিল হয়ে পড়ছিল, এমন ১৮ পুরুষের পক্ষে লড়ে তাদের বিচ্ছেদে সহায়তা করেছি আমরা। সব সময় এই মানুষগুলোকে আমরা মানসিকভাবে সাহায্য করেছি।’

তিনি বলেন, ‘আদালতসহ নানা ক্ষেত্রে বেশ চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে এই পুরুষদের। এ জন্য নতুন উদ্যমে জীবন শুরু করতে তাদের নিয়ে এমন উৎসাহদায়ক আয়োজন করা দরকার।’

জাকি আহমেদ বলেন, ‘বিচ্ছেদের পর অনেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। আমাদের আয়োজন তাদের আস্থা বাড়াতে সহায়তা করবে।’ বিচ্ছেদ হওয়া পুরুষদের মধ্যে কারো বিয়ের বয়স ছিল মাত্র কদিন, কারো বা ৩০ বছরের মতো। তাদের একেকজনের বয়স একেক রকম।

জাকি আহমেদ জানান, তারা খুব ছোট পরিসরে গোপনে আয়োজন করতে চেয়েছিলেন। তবে কীভাবে যেন আমন্ত্রণপত্রের কার্ড ভাইরাল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আয়োজন ছোট হবে। তবে এখন বিষয়টি ভাইরাল হওয়ায় বড় ধরনের পার্টি করছি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950