টাইব্রেকারে হৃদয় ভাঙল বাংলাদেশের

২৬ মার্চ ২০২৬, ০৩:৪১ PM
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে পরাজয় বাংলাদেশের

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে পরাজয় বাংলাদেশের © সৌজন্যে প্রাপ্ত

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হয় মিশ্র বিভাগের প্রতিযোগিতা। তবে কম্পাউন্ড ও রিকার্ভ- দুই বিভাগেই সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। আগামী শুক্রবার (২৭ মার্চ) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

এদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ১/৮ ফাইনালে ০-৬ সেটে কাজাখস্তানের কাছে হেরে বিদায় নেয় লাল-সবুজের মো. রাকিব মিয়া ও সোনালী রায়ের জুটি। অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে ১৫৪-১৫৪ স্কোরে ড্র করে নেওয়াজ আহমেদ রাকিব ও মোসা. কুলসুম আক্তার মনির জুটি। পরে টাইব্রেকে উভয় দল একটি করে তীর ছোড়ে, যেখানে বাংলাদেশ পায় ১৮ এবং সিঙ্গাপুর পায় ২০ পয়েন্ট। ফলে সেমিফাইনালে উঠে যায় সিঙ্গাপুর।

উল্লেখ্য, গত এশিয়া কাপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। তবে এবার এখন পর্যন্ত কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। যদিও শুক্রবার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ভিয়েতনামের বিপক্ষে ফাইনালে লড়ে স্বর্ণ জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের।

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬