স্বাধীনতা দিবসে ড্যাবের নানা কর্মসূচি

২৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ PM
স্বাধীনতা দিবসে ড্যাবের নানা কর্মসূচি

স্বাধীনতা দিবসে ড্যাবের নানা কর্মসূচি © টিডিসি সম্পাদিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি। ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি  দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড্যাব ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে মহান স্বাধীনতা দিবসের পোস্টার প্রকাশ, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম। এর মধ্যে রক্তদান কর্মসূচি রাজধানীর জিয়া উদ্যান এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে। এছাড়া আগামী ৩১ মার্চ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সকাল ১১টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬