সন্ধ্যায় ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে হামজারা, দেখবেন যেভাবে

২৬ মার্চ ২০২৬, ০২:১২ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ PM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

ফিফা প্রীতি ম্যাচে আজ ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ফুটবলপ্রেমীরা সরাসরি এই ম্যাচটি দেখতে পারবেন টি-স্পোর্টসে।

এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে এই লড়াইকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবেই দেখছে দল।

এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনার বড় কারণ ইংলিশ লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। দীর্ঘ জল্পনা-কল্পনার পর ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ছাড়পত্র পেয়ে তিনি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন। নির্ধারিত সময়ের দুই দিন পর পৌঁছালেও, সেখানে স্থানীয় ভক্তদের সঙ্গে তাকে অটোগ্রাফ দেওয়া ও ছবি তুলতে দেখা গেছে। তার অন্তর্ভুক্তিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল এখন পূর্ণ শক্তিতে মাঠে নামার অপেক্ষায়।

এই প্রীতি ম্যাচের পর আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে ভিয়েতনামের বিপক্ষে আজকের ম্যাচটি নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছে দলটি।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচে শক্তিশালী একাদশ মাঠে নামাতে পারেন। সম্ভাব্য একাদশে গোলবারে থাকতে পারেন মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্সে জয়ন আহমেদ, রহমত মিয়া, তারিক কাজী ও সাদ উদ্দিন। মিডফিল্ডে সামিত সম, হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া। আর আক্রমণভাগে থাকতে পারেন রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফাহিমুল ইসলাম।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬