আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

২৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ AM
ম্যান সিটির গোল উদযাপন

ম্যান সিটির গোল উদযাপন © টিডিসি ফটো

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। নিকো ও’রাইলির জোড়া গোলে চার মৌসুম পর আবার এই ট্রফি জিতে নবমবারের মতো শিরোপা ঘরে তুলেছে পেপ গুয়ার্দিওলার দল।

রোববারের ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ১০ শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পারে সিটি, আর সেই দুই সুযোগই কাজে লাগায় তারা। আর্সেনালও সমান সংখ্যক শট নিলেও চারটি লক্ষ্যে রেখেও গোল পায়নি। সাম্প্রতিক হতাশা কাটিয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতল সিটি, আর এই প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতে নতুন রেকর্ড গড়লেন কোচ গুয়ার্দিওলা।

শুরুর দিকে আক্রমণাত্মক ছিল আর্সেনাল। সপ্তম মিনিটে টানা কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের দৃঢ়তায় এগোতে পারেনি তারা। কাই হাভার্টস ও বুকায়ো সাকার প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধে সিটি বল দখলে রাখলেও তেমন কার্যকর আক্রমণ গড়তে পারেনি।

বিরতির পর খেলার গতি বাড়ায় সিটি এবং ৬০তম মিনিটে গোলের দেখা পায়। বের্নার্দো সিলভার পাস থেকে নেওয়া শটে কেপা আরিসাবালাগার ভুলে আলগা বল পেয়ে হেডে জালে পাঠান ও’রাইলি। চার মিনিট পর মাথেউস নুনেসের ক্রস থেকে আবারও হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

শেষ দিকে আর্সেনাল চেষ্টা করেও ভাগ্য সহায় পায়নি। রিকার্দো কালাফিওরি পোস্টে ও গাব্রিয়েল হেসুস ক্রসবারে বল লাগালে ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের।

ট্যাগ: ফুটবল
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬