শ্রীলঙ্কার জালে ১৩ গোল বাংলাদেশের

০৫ জুলাই ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের ছেলে ও মেয়েরা। ছেলেদের বিভাগে শ্রীলঙ্কাকে ১৩-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের যুবারা।

শনিবার (৫ জুলাই) চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনটি গোল করেন ইসমাইল হোসেন।

এছাড়া দ্বীন ইসলাম ও সাজেদুল দুটি করে এবং বিশাল আহমেদ ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল করেন। এর আগে, হংকংয়ের বিপক্ষেও জয় পেয়েছিল লাল-সবুজেরা।

এদিকে, দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে প্রথমবারের মত এশিয়া কাপ খেলতে আসা বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ মেয়েরা। প্রথম ম্যাচে জাপানের কাছে হারের পর উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে জোড়া গোল করেন কনা আক্তার। অপর গোলটি করেন আইরিন রিয়ার স্টিক।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage