দেশে ৬২ লাখ বেকারের ৫৪ লাখই শিক্ষিত

১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চাকরিপ্রার্থী তরুণ-তরুণী

চাকরিপ্রার্থী তরুণ-তরুণী © ফাইল ছবি

দেশে বর্তমানে বেকারের সংখ্যা সাড়ে ৬২ লাখের বেশি। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ৫৪ লাখের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২৩-এ এই তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য অনুযায়ী, ৬২ লাখ ৫৭ হাজার মানুষের মধ্যে শিক্ষিত বেকার ৫৪ লাখ ১৭ হাজার। আর অশিক্ষিত বেকার ৮ লাখ ৪০ হাজার।

শিক্ষিত বেকারের ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয় পাস করে বেকার হয়েছেন ১৩ লাখ ২৮ হাজার, মাধ্যমিক বিদ্যালয় পাস করে বেকার ২০ লাখ ৫ হাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয় পাস করে বেকার ৭ লাখ ৭০ হাজার এবং স্নাতক পাস করে বেকার ১৩ লাখ ১৪ হাজার।

বিপরীতে অক্ষরজ্ঞানহীন ৭৬ হাজার মানুষ বেকার হয়েছেন। স্বাক্ষর জানেন তবে স্কুলের আঙিনায় পা রাখেননি—এমন মানুষের সংখ্যা ৭ লাখ ৬৪ হাজার।

ট্যাগ: চাকরি
সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬