চরমপন্থী অপশক্তিকে প্রতিহত না করলে ফলাফল হবে ভয়াবহ

৩০ নভেম্বর ২০২০, ০৬:৫৮ PM
আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন © ফাইল ফটো

প্রথমে ওরা বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। প্রতিবাদের মুখে বিপদ আঁচ করতে পেরে এখন বলছে সব রকমের ভাস্কর্য। যা আরো ভয়ংকর কথা।

এইখানে সফল হলে বলবে গান বাজনা হারাম। নাটক, সিনেমা হারাম। টিভি দেখা হারাম। চিত্রকর্ম হারাম। আধুনিক শিক্ষা ব্যবস্থা হারাম। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য যাত্রা পালা, সার্কাস ইতিমধ্যে স্থানীয় ফতোয়া মাসালা দিয়ে প্রায় বন্ধ করে দিয়েছে।

তারা বলবে, পহেলা বৈশাখ হারাম, পহেলা ফাল্গুন হারাম। শহীদ মিনার হারাম। জাতীয় স্মৃতি সৌধ হারাম। ছেলেদের টাকনু পর্যন্ত কাপড় পরতে হবে। বোরকা ছাড়া বের হলে মেয়েদের গায়ে আলকাতরা মেখে দিবে। এইভাবে একসময় আমাদের জীবনটাই হারাম করে দিবে।

কেউ যদি খুশি হয়ে থাকেন অথবা নিশ্চুপ থাকেন এই ভেবে যে ওরাতো বঙ্গবন্ধু কিংবা আওয়ামীলীগকে টার্গেট করেছে। তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। এই চরমপন্থী অপশক্তিকে প্রতিহত করতে সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন দরকার। সবাইকেই এগিয়ে আসতে হবে। নয়তো এর ফলাফল হবে ভয়াবহ। শুধু আওয়ামীলীগ না পুরা জাতিকেই তা বহন করতে হবে।

হয়তো একদিন বিজয় শ্লোগান হবে-“আমরা হয়েছি তালেবান, বাংলা হয়েছে আফগান।”

[প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক থেকে]

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9