সাংবাদিকদের কাজ আধামরা সাপ পেটানো?

০৯ আগস্ট ২০২০, ০৭:৫৩ AM

© সংগৃহীত

ওসি প্রদীপের উপর রিপোর্টের বন্যা বয়ে যাচ্ছে এখন দেশে। আগে হয়েছে বাটপার সাহেদের উপর, তার আগে পাপিয়ায় উপর, তার আগে সম্রাটের...। সবগুলো ঘটনা ঘটেছে তারা গর্তে পড়ার বা গ্রেফতার হওয়ার পর।

প্রশ্ন তোলা হচ্ছে এদের বিরুদ্ধে আগে রিপোর্ট করা হয়নি কেন? আধামরা সাপকে পেটানো কি সাংবাদিকদের কাজ?

আমি মনে করি ‘আধামরা’দের অপরাধের ফিরিস্তি তুলে ধরা/ এদের খারাপ কাজের উপর রিপোর্ট করাও বড় ধরনের একটা কাজ।

পত্রিকা না লেগে থাকলে এরা পুরো শক্তি ফিরে পেয়ে আবার দংশন করবে ইচ্ছেমতো। কাজেই সুযোগ এলে এদের মুখোশ উন্মোচন করাই উচিত। তবে সম্ভব হলে এদের পেছনের মানুষদেরও একটু তুলে ধরা উচিত।

যেমন: সাহেদকে কেন টক-শোতে ডাকা হতো এটা নিয়ে আমি সামান্য খোঁজ নিয়ে জানলাম তার পক্ষে তদ্বির করতো সৌম্য দর্শন এক বিরাট সুশীল সমাজ। সাহেদকে আওয়ামী লীগের উপকমিটিতে রেখেছিলেনও নাকি তিনি। কিসের বিনিময়ে এটাও শুনলাম।

এসব একটু উদঘাটন করা যায়না এই সুযোগে?

লেখক: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ফেসবুক থেকে নেওয়া

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬