আমি সরকারে থাকলে ঘুম হারাম হয়ে যেত: আসিফ নজরুল

১৭ মার্চ ২০২০, ০১:৫৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে শঙ্কিত হয়ে অনেকে বাড়তি পণ্য কিনে মজুদ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এতে সাধারণ নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ মঙ্গলবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার বউ বাজারে গিয়েছিল। মীনাবাজার আর স্বপ্ন আতংকিত মানুষ খালি করে ফেলেছে প্রায় সবকিছু। কোন কোন লোভী একা কিনছে দুমাসের চাল, ডাল, তেল।

আচ্ছা যারা পাবেনা তাদের কি হবে? যাদের কেনার সামর্থ্য নেই তাদের কি হবে?

রাস্তাঘাট খালি হলে, কাজকর্ম বন্ধ হলে, দিনমজুর, রিকাশাচালক, ফেরীওয়ালা, ভিখারী কি খাবে, কোথায় পাবে টাকা?

কি ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছি আমরা!

আমি তো সরকারে থাকলে ঘুম হারাম হয়ে যেত আমার।

এদের দেখো তো মনে হয়না বিকার আছে কোন? কি হবে আমাদের সাধারণ মানুষের!’

পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬