আমি বিচারপতি হলে অযোধ্যার রায় যেভাবে দিতাম

১০ নভেম্বর ২০১৯, ১২:০১ PM

কয়েক দশক ধরে চলমান বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছেন ভারতের সুপ্রিমকোর্ট। রায়ে অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরেই আলাদা একখণ্ড পাঁচ একরের জমি বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মতামত জানিয়েছেন সমালোচিত ও বিতর্কিত দেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘আমি বিচারপতি হলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম। ২.৭৭ একর জমি যেখানে রাম মন্দির বানানোর অনুমতি দেয়া হয়েছে সেটা সরকারকে দিতাম আধুনিক একটা বিজ্ঞান স্কুল বানানোর জন্য। আর যে ৫ একর জমি দেওয়া হবে মসজিদ বানানোর জন্য, সেই ৫ একর জমিও আমি সরকারকে দিতাম, একটা আধুনিক হাসপাতাল আর চিকিৎসা গবেষণাকেন্দ্র বানানির জন্য। আধুনিক বিজ্ঞান স্কুলে পুলাপানেরা ফ্রি পড়বে। আধুনিক হাসপাতালেও সবাই ফ্রি চিকিৎসা পাবে।’

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬