১৭তম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি চলতি মাসে

২০ জানুয়ারি ২০২২, ০৩:০৪ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

চলতি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের আবেদনের সুযোগ করে দিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষা আয়োজন করতে চায় এনটিআরসিএ। সে লক্ষ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলে চলতি মাসেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সূত্র জানায়, বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের আবেদনের জন্য দুই সপ্তাহ সময় দেয়া হতে পারে। আবেদনগ্রহণ শেষ করার পর খুব দ্রুত সময়ের মধ্যে প্রিলি পরীক্ষার চূড়ান্ত তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

আরও পড়ুন: এনটিআরসিএর ভুয়া সুপারিশপত্র ফেসবুকে

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী জুন মাসের মধ্যে আমরা ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চাই। এজন্য দ্রতু গতিতে সব কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের জন্য চলতি মাসে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। মন্ত্রণালয়ের সম্মতি পেলে চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তথ্যমতে, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুন: ১৭তম নিবন্ধনের প্রিলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

এরপর গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের শিক্ষক মর্যাদা দেয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন করে সিলেবাস তৈরি করে এনটিআরসিএ। এই সিলেবাস অনুমোদনের মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ১৪ ডিসেম্বর ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়। এখন গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বছরের ১৫ মে সকালে স্কুল পর্যায়ে এবং বিকেলে কলেজ পর্যায়ের প্রিলি পরীক্ষার তারিখ দেওয়া হয়। তবে এর আগেই দেশে করোনা সংক্রমণ শুরু হলে থেমে যায় নিবন্ধন কার্যক্রম। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসলেও ১৭তম নিবন্ধন নিয়ে এনটিআরসিএকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950