১৭তম নিবন্ধনের প্রিলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

১৬ জানুয়ারি ২০২২, ১০:৪২ AM
এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান

এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা চলতি অর্থ বছরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ আশঙ্কার কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

আরও পড়ুন: ১৭তম নিবন্ধনের প্রিলি নিয়ে সুখবর নেই

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আগামী জুন মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে মনে হচ্ছে এই সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তবে আমরা আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি অর্থ বছরের মধ্যেই ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা আয়োজন করা হবে।

তথ্যমতে, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুন: লোকবল সংকটে এনটিআরসিএর কার্যক্রমে ধীরগতি

এরপর গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের শিক্ষক মর্যাদা দেয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন করে সিলেবাস তৈরি করে এনটিআরসিএ। এই সিলেবাস অনুমোদনের মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ১৪ ডিসেম্বর ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়। এখন গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগারদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

আরও পড়ুন: লকডাউন হলে ভেরিফিকেশন কার্যক্রম পেছাবে

প্রসঙ্গত, ২০২০ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বছরের ১৫ মে সকালে স্কুল পর্যায়ে এবং বিকেলে কলেজ পর্যায়ের প্রিলি পরীক্ষার তারিখ দেওয়া হয়। তবে এর আগেই দেশে করোনা সংক্রমণ শুরু হলে থেমে যায় নিবন্ধন কার্যক্রম। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসলেও ১৭তম নিবন্ধন নিয়ে এনটিআরসিএকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9