চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

১৬ আগস্ট ২০২১, ০৬:৪৫ PM
এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো

এনামুল কাদের খান ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৮৮টি পদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য প্রতিষ্ঠানগুলো থেকে নতুন করে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে।

সোমবার (১৬ আগস্ট) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, এই মূহূর্তে ১৬তম নিবন্ধনের ভাইভা আয়োজনের প্রস্তুতি চলছে। টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হচ্ছে। একই সাথে সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। বিশেষ এই গণবিজ্ঞপ্তিতে নিয়োগ কার্যক্রম শেষ হওয়া মাত্রই শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের তথ্য সম্পর্কে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদে নিয়োগ দেয়া হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন না করা এবং প্রার্থী না থাকায় প্রায় ১৫ হাজার পদ শূন্য রয়েছে।

তিনি আরও বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়ে শূন্যপদের তথ্য সংগ্রহ করবো। এরপর সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950