নিবন্ধনধারীদের উদ্দেশ্যে এনটিআরসিএর নোটিশ

০৪ নভেম্বর ২০২০, ০৮:৩৩ PM

© লোগো

এ যাবতকালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশোধন ও ডুপ্লিকেট সনদের মঞ্জুর ও নামঞ্জুর আবেদনের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কারুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশোধন ও ডুপ্লিকেট সনদের আবেদনের প্রেক্ষিতে মঞ্জুর এবং নামঞ্জুর আবেদেনের তথ্য এখন থেকে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীরা এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন বলে নোটিশে বলা হয়েছে।

নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দিতে হবে 
  • ২৮ আগস্ট ২০২৬
ম্যাচের কাঠি আর রেশমি সুতার সুনিপুণ বুননে রূপ নিচ্ছেন দেবী …
  • ২৮ আগস্ট ২০২৬
ডিবি পরিচয়ে টাকা দাবি, সন্তানের নকল কণ্ঠে বিশ্বাসযোগ্যতা—ঢা…
  • ২৮ আগস্ট ২০২৬
৩২ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ ইবি প্রকৌশলী টুটুলের, স্বপ্ন ২০ লাখ
  • ২৮ আগস্ট ২০২৬
বায়োইনফরমেটিক্সে দক্ষতা গড়ে দিচ্ছে নোবিপ্রবির প্রাক্তন শিক্…
  • ২৮ আগস্ট ২০২৬