এনটিআরসিএর নতুন চেয়ারম্যান অরুণা বিশ্বাস

২৯ জানুয়ারি ২০২০, ০৮:১২ PM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেনে ড. অরুণা বিশ্বাস।তাকে এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে আজ বুধবার (২৯ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস । 

একই আদেশে রাজউকের সদস্য অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বেপজার সদস্য অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মো. মাহফুজুল কাদেরকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং অতিরিক্ত সচিব বেগম শিরিন দেলহুরকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্যের দায়িত্ব দেয়া হয়েছে। 

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা
  • ২৬ অক্টোবর ২০২৬
সবার রেকর্ড ভেঙে দিলেন তাসকিন
  • ২৬ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের, আবেদনের ফল প্রকাশ ৩০…
  • ২৬ অক্টোবর ২০২৬
তানজিদকে নিয়ে নিলামে কাড়াকাড়ি, ভাঙলেন শান্তর রেকর্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে এক মাস ধরে অচল ইউনিয়ন পরিষদ
  • ২৬ অক্টোবর ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে জাবিপ্রবির ‘…
  • ২৬ অক্টোবর ২০২৬