অনলাইনে ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্র

২১ আগস্ট ২০১৯, ১১:৫৪ PM

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ’র ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। আগামী ৩০ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত ধাপে অংশ নিতে পারবেন পরীক্ষার্থীরা।

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শককে দেখাতে হবে।

প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও বলা হয়েছে অ্যাডমিট কার্ডে।

প্রসঙ্গত, গত ২৩ মে ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। জানা গেছে, আগামী ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬
চোখের স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে সরকার
  • ২৬ অক্টোবর ২০২৬
ঘরে গাছ রাখলেই কি বাতাস বিশুদ্ধ হয়, জানালেন বিশেষজ্ঞরা
  • ২৬ অক্টোবর ২০২৬