প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ২৭ সেপ্টেম্বর

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের নেতৃত্বে এনটিআরসিএর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা এবং ভুল চাহিদায় সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় সুপারিশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসে বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠান প্রধানের ভাইভা নেয়ার জন্য ১২টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন।’

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬