এনটিসিআরএকে আইসিটি শিক্ষকের ১৩৮ পদ সংরক্ষণ রাখতে নির্দেশ

১৭ জুলাই ২০১৯, ০৫:৩৪ PM

সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটির ১৩৮ জন সহকারী শিক্ষকের পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিসিআরএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য আগামী ছয়মাসের জন্য এই পদ সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। নিয়োগ বঞ্চিত একশ ৩৮ শিক্ষকের করা আবেদনে এ আদেশ দেওয়া হয়। শিক্ষকদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া, মো. মনিরুল ইসলাম রাহুল ও মো. সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালের ব্যারিষ্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এনটিসিআরএ’র সুপারিশপ্রাপ্ত একশ ৩৮ শিক্ষকের যোগদানপত্র গ্রহণের নির্দেশনা চেয়ে এ গত ১৭ ও ২৬ ফেব্রুয়ারি মো. ওমর ফারুক মোল্লা, ওসমান গণি, মো. বদর উদ্দীন, মো. আসাদুল্লাহ, মো. এনামুল হক, মো. সুজন মিয়া, মো. তবারক হোসেন, রুপালী খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশ ৩৮ শিক্ষক পৃথক দুটি রিট আবেদন করেন। এরপর আদালত কেন তাদের যোগদানপত্র গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। রুল বিচারাধীন এখন হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় রিট আবেদনকারীরা তাদের পদ সংরক্ষণের আবেদন করেন।

বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পাস করা বিষয়েই ইমপ্রুভমেন্টে ফেল দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মাঝে আমেরিকান সেনা সচিবের পদত্যাগ, নেপথ্যে কি …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গবীর ওসমানী: বাঙালির মুক্তির লড়াইয়ের সেই সিপাহসালার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ হাবিপ্রবি কর্মকর্তা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬