শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো

২৬ নভেম্বর ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে জরুরি সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ সভা ৭টায় শেষ হয়। সভায় ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান, যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-২), এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর কাছে জানতে চান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। এ সময় ১-১২তম নিবন্ধনধারীদের কোর্টে ১৬৬টি মামলা চলমান রয়েছে। তাদের বয়স শেষ হয়ে যাওয়ার বিষয়গুলো সচিবকে অবহিত করা হয়। পরে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুযোগ নেই। বিষয়টি সচিবকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে এনটিআরসিএ।’

সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি। তাদের বিষয়টি মীমাংসিত। সেপ্টেম্বর পর্যন্তই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে।’

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • ২২ মে ২০২৬
ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি 
  • ২২ মে ২০২৬
হামলা করে ফোন-মানিব্যাগ নিয়ে গেছে ছাত্রদল, আহত ১৭
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের পরই শুরু হয় হামলা, …
  • ২২ মে ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই জুনিয়র লোন অফিসার নিয়োগ দেবে আশা, পদ ২৩৫, আব…
  • ২২ মে ২০২৬
মিরসরাইয়ে চারদিনের ব্যবধানে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর 
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081