এনটিআরসিএর শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু, জেনে নিন বিস্তারিত

১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের শূন্যপদের চাহিদা নেওয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার (১৯ নভেম্বর) শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। শূন্য পদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের অনলাইনে চাহিদা ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে পদ শূন্য হয়েছে, সেই সব পদের চাহিদা দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত) এর প্যাটার্নভুক্ত পদে অনলাইনে চাহিদা দিতে হবে।

পুরো নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

জনবল কাঠামোর আওতায় শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা দিতে হবে। মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে চাহিদা দেয়ার সময় অবশ্যই এই পদকে ‘Female Quota’ হিসেবে উল্লেখ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন (Institute Type) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে প্যাটার্নভুক্ত সব পদের বিবরণ অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এই প্রদর্শিত পদ থেকে প্রতিষ্ঠানপ্রধান শুধুমাত্র এমপিওভুক্ত অনুমোদিত শূন্যপদগুলোর মধ্যে কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকলে অনলাইনে চাহিদা দেবেন। কোন পদ সংশ্লিষ্ট বিষয়ে কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে অনলাইনে চাহিদা দেয়া যাবে না।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালার প্যাটার্নভুক্ত কিছু পদ আছে যেগুলো শর্তসাপেক্ষে পূরণযোগ্য, যেমন-মন্ত্রণালয়ের অনুমোদন, নির্ধারিত ছাত্রসংখ্যা থাকা, ল্যাব চালু থাকা ইত্যাদি। ঐ ক্ষেত্রে কেবলমাত্র এমপিও নীতিমালার শর্ত পূরণ হলেই অনলাইনে চাহিদা দেয়া যাবে।

মামলাজনিত কারণে কোন পদে আদালতের নিষেধাজ্ঞা থাকলে কিংবা নিয়োগের স্থগিত আদেশ থাকলে সে পদের অনলাইনে চাহিদা দেয়া যাবে না।

ই-রিকুজিশনজনিত যেকোনো ধরনের তথ্যের জন্য এনটিআরসিএর নিম্নোক্ত টেলিফোন-মোবাইল ফোনে অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে। হটলাইন ০১৬৩৫৪০৫৮০১।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচলেন না জনি, ৩২ দিন পর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল খারাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জিপিএ কমান…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান মাস বিবেচনায় রাখতে উ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার্থীরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে…
  • ০৯ নভেম্বর ২০২৬
যশোরে ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950