ই-রেজিস্ট্রেশন নিয়ে ফের নির্দেশনা দিল এনটিআরসিএ

০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদ নিয়ে আবারও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে সংশোধন (Edit) অপশন চালু রাখা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মোঃ মাহবুব হাসান শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। উক্ত সময়সীমা আগামী ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।’ 

এতে আরও বলা হয়, ‘১৩ নভেম্বরের মধ্যে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল প্রদান করেছেন, সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (Edit) করতে পারবেন। নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-Requisition) প্রদান করা সম্ভব হবে না।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9