ফের সচিবালয়ে এনটিআরসিএ চেয়ারম্যান 

১৮ আগস্ট ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

আবারও সচিবালয়ে এসেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটে সচিবালয়ের ৬ নম্বর ভবনে অবস্থান করছেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ৬ নম্বর ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে অবস্থান করছে তিনি। ধারণা করা হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই তিনি এই কক্ষে অবস্থান করছেন। ওই কক্ষে বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব হেলালুজ্জামান সরকারও রয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান শিক্ষা উপদেষ্টার দপ্তরে গেছেন। তারা ফাইল অনুমোদনের চেষ্টা করছেন।

এর আগে গতকাল রবিবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক শিক্ষককে নিয়োগ সুপারিশ করতে অনুমতি চায় এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয়ে আসেন। একই দিন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) আবেদনে অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠান। এখন উপদেষ্টার অনুমোদন মিললেই নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ।

 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬