১৮তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুনভাবে পাস ১১৩ জন

২৩ জুন ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © টিডিসি

চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত এ ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে আজ ২৩ জুন (সোমবার)। 

এর আগে, ৪ জুন বিকেল ৫টায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। ওই ফল প্রকাশের ১১ দিন পর, অর্থাৎ ১৫ জুন সংশোধিত ফলের বিজ্ঞপ্তিতে সই করা হয়। তবে সেটি প্রকাশে আরও সাতদিন সময় লেগে যায়।

এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হন।

তবে চূড়ান্ত ফল প্রকাশের পর কিছু প্রার্থী ফলাফল না পেয়ে আপত্তি জানান। বিষয়টি খতিয়ে দেখে এনটিআরসিএ জানতে পারে, ২৩ মার্চ ২০২5 অনুষ্ঠিত একটি পরীক্ষার ফলাফল কারিগরি ত্রুটির কারণে ৪ জুন প্রকাশিত চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত হয়নি।

পরবর্তীতে ওই দিনের পরীক্ষার হার্ডকপি ও সফট কপি যাচাই-বাছাই করে দেখা যায়, সেদিন অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ১১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে সংশোধিত ফল অনুযায়ী, ১৮তম নিবন্ধন পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৩৪ জন (৬০৫২১+১১৩)।

 

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬