এনটিআরসিএ অফিসের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি

০৪ জুন ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ১০:৩৯ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসের নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক স্বাক্ষরিত চিঠিটি দুপুরের পর অফিস সহায়কের মাধ্যমে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অযৌক্তিক আন্দোলনসহ নানা সময়ে আমাদের কার্যালয় ঘেরাও করা হয়। এ কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সার্বিক বিষয় চিন্তা করে ডিএমপি কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এনটিআরসিএর পাঠানো চিঠিতে ১-১২তম এবং ১৮তম নিবন্ধনধারীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরবর্তী সময়ে ১-১২তম নিবন্ধনধারী এবং ১৮তম নিবন্ধনের প্রার্থীগণ এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করবে। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রসেসসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে এনটিআরসিএ-এর কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরিভিত্তিতে আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত (প্রতি কার্যদিবসে) এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো।’

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950