ই-রেজিস্ট্রেশন করেনি কত প্রতিষ্ঠান—জানাল এনটিআরসিএ

২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শেষ হয়েছে। ২৮ হাজারের বেশি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করলেও প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান তথ্য হালনাগাদ করেনি। এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবেন না।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩১ হাজার ৮২৬টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল ১৭ হাজার ৬৩৪টি, কলেজ ২ হাজার ৮৬৮, মাদ্রাসা রয়েছে ৯ হাজার ১০২টি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২২২টি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩ হাজারের কিছু বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করেননি।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তথ্য এনটিআরসিএকে জানানোর প্রথম ধাপ ই-রেজিস্ট্রেশন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদাও (ই-রিকুজিশন) দিতে পারবে না। ফলে ৩ হাজার প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত হলেও সরকারের কিছুই করার থাকবে না। এসব প্রতিষ্ঠান কেন ই-রেজিস্ট্রেশন করেনি সেটি জানান সম্ভব হয়নি। 

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950