এনটিআরসিএ’র নির্বাহী বোর্ডের সভা আজ, আলোচনায় যা থাকছে

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ রবিবার এনটিআরসিএ’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, সংস্থাটির নির্বাহী বোর্ডের ১০১তম সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। সভায় ভুল চাহিদায় যোগদান করতে না পারা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া এনটিআরসিএ’র কার্যক্রমকে গতিশীল করার বিষয়েও আলোচনা হবে। 

প্রসঙ্গত, গত ২১ আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। এতে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ২২ হাজার ৩৩ প্রার্থীর মধ্য থেকে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় ২০ হাজারের কম প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। 

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950