১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলি আজ, প্রার্থী সাড়ে ১৮ লাখ

১৫ মার্চ ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

আজ শুক্রবার (১৫ মার্চ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। দুই শিফটে দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

এর আগে গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

পরীক্ষার্থীর জন্য নির্দেশনা
প্রার্থীর কেন্দ্রের নাম পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬
চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু
  • ০২ আগস্ট ২০২৬