শূন্য পদের তথ্য সংগ্রহের তারিখ জানাল এনটিআরসিএ

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। মার্চের মাঝামাঝি শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান। 

আরও পড়ুন: মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ’র চেয়ারম্যানের

তিনি বলেন, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে কেবল তারাই শূন্য পদের তথ্য দিতে পারবে।

৫ম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমাদের ইচ্ছা মার্চের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহের পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে।

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950