মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ’র চেয়ারম্যানের

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ’র লোগো

সাইফুল্লাহিল আজম ও এনটিআরসিএ’র লোগো © ফাইল ছবি

‘শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ। নতুন করে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হবে না। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে। এই প্রক্রিয়া শেষ হলে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ’

সোমবার (১২ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

শোনা যাচ্ছে আগামী মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, ‘মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আমরা আশাবাদী। এজন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কাজ করছেন। শূন পদের তথ্য সংগ্রহের পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, বয়সে ছাড়ের বিষয়টি আমাদের হাতে নেই। তবে যেহেতু ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, সেহেতু তাদের বিষয়টি আমরা শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাব। ৫ম গণবিজ্ঞপ্তিতে ১৭তম নিবন্ধনধারীদের বয়সে ছাড় দেওয়ার বিষয়ে আমরা আমাদের মতামতসহ মন্ত্রণালয়ে চিঠি পাঠাব। এর পর এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেটি বাস্তবায়ন করব বলেও জানান তিনি।

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। 

আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০২ আগস্ট ২০২৬
মেঘনার চরে প্রতি রাতেই হচ্ছে গরু-মহিষ চুরি, দিশেহারা খামারি…
  • ০২ আগস্ট ২০২৬