চতুর্থ গণবিজ্ঞপ্তি

পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের নির্দেশনা আগামী সপ্তাহে

২২ মার্চ ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজারের বেশি শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কাজ করছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণ করে অনলাইনেই জমা দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি লিংক তৈরি করছে। এটি তৈরির কাজ এখনও শেষ হয়নি।

ওই সূত্র আরও জানায়, অনলাইনে ফরম পূরণের লিংক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। লিংক তৈরি হলে এটি পর্যবেক্ষণ করা হবে। এরপর এটি এনটিআরসিএ’র ওয়েবসাইটে আপলোড করা হবে। আগামী সপ্তাহে লিংক ওয়েবসাইটে আপলোড করা হতে পারে।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন, সুরক্ষা সেবা বিভাগ লিংক প্রস্তত করার পর আমরা প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের নির্দেশনা দেব। আশা করছি তারা আগামী সপ্তাহ নাগাদ কাজ শেষ হবে। এরপর আমরা প্রার্থীদের নির্দেশনা দেব। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬