এনটিআরসিএ’র বিরুদ্ধে ২৬২টি মামলা চলমান

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল শিক্ষক নিয়োগের সুপারিশ করে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬২টি মামলা চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এনটিআরসিএ’র বিরুদ্ধে ৫১৬টি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। এর মধ্যে রিট মামলার সংখ্যা ৪৮৭টি এবং কনটেম্পট মামলার সংখ্যা ২৯টি। এর মধ্যে ২৫৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। মামলা চলমান রয়েছে ২৬২টি।

নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে হাইকোর্ট বিভাগ থেকে নিষ্পত্তি হয়েছে  ২৩২টি। আর আপিল বিভাগ থেকে নিষ্পত্তি মামলার সংখ্যা ২২টি। চলমান মামলাগুলোর মধ্যে হাইকোর্টে রয়েছে ২৫৪টি। আর আপিল বিভাগে ৮টি মামলা চলমান রয়েছে। 

মামলার বিষয়ে জানতে এনটিআরসিএ’র উপপরিচালক (আইন ও আইসিটি) মো. সিদ্দিকুর রহমান তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬
আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক
  • ২৫ আগস্ট ২০২৬
চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬