পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠাল এনটিআরসিএ

২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এর আগে গত ৫ জুন বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমা নেওয়া হয়। ভি-রোল ফরমগুলো যাাচাই-বাছাই শেষে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এনটিআরসিএ সংশ্লিষ্‌ট সূত্রে জানা গেছে, বিশেষ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির তৃতীয় ধাপ মিলিয়ে ৪ হাজার ৯২টি ভি-রোল ফরম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৭২টি ফরম তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ এবং ৩ হাজার ৮২০টি ফরম বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের।

আরও পড়ুন: ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করল এনটিআরসিএ

ওই সূত্র আরও জানায়, এনটিআরসিএ’র ভি-রোল ফরমগুলো শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে ফরমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট জেলার এনএসআই, ডিএসবি শাখায় ফরমগুলো পাঠানো হবে। প্রার্থীদের ভেরিফিকেশন শেষে ফরমগুলো আবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্ত যোগদানপত্র দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ভি-রোল ফরমগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৪ হাজারের বেশি ভি-রোল ফরম পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সুপারিশ করা হয়েছে ১১ হাজার, আর ভি-রোল ফরম পাঠানো হলো ৪ হাজার। এর কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081