বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদ্রাসার আলিম শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ সূচি প্রণয়ন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd প্যানেলে লগইন করে রেজিস্ট্রেশনের সব কাজ সম্পন্ন করতে হবে।
নীতিমালা অনুযায়ী, নঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়নের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ রাখা হয়েছে। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনও করা যাবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
নীতিমালা দেখুন এখানে