বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

২৫ আগস্ট ২০২৬, ০১:১৪ PM
জব্দ করা মোবাইল ফোন ও আটক চারজন

জব্দ করা মোবাইল ফোন ও আটক চারজন © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় এসব ফোন চুরির সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের পুষ্প টেলিকম থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রেজাউর রহমান পলাশ (৩৪), মো. অহিদুল ইসলাম (২৬) চন্দন সাহা (৩০) ও মো. হুছাইন খান (২২)। আটক ব্যক্তিদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে। যে নম্বর দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নম্বর পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সঙ্গে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬